AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার



জীবননগরে আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি অফিসার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে জীবননগর পৌর শহরের বসুতিপাড়া এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি প্রায় তিন বছর আগে জীবননগর উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি অফিসার) হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বও পালন করছিলেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের স্ত্রী ইতি খাতুন জানান, তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যে মতবিরোধ হলেও তা পরে মিটে যেত। তিনি বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ধরনের ঝগড়া-বিবাদ হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, সকালে ছেলের জন্য জুস কিনতে বাইরে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মাহমুদুর রহমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় আনা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!