AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ও সভাপতি কফিল নির্বাচিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৭:০৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ও সভাপতি কফিল নির্বাচিত

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহাম্মদ, মহাসচিব পদে মোঃ সাইফুল আলম এবং কোষাধ্যক্ষ পদে মোঃ সাইদুর রহমান বাবু বিপুল ভোটে বিজীয় হয়ে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ই ফেব্রুয়ারী) রাজধানীর লেডিস ক্লাবে সকাল-৮-০০টা থেকে বিকাল-৩-০০টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় এবং বিকাল-৩-০০টা থেকে ৫-০০টা পর্যন্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮১৬ জন।

নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ ৫২১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফয়েজ আহমেদ পেয়েছেন ২০ ভোট। মহাসচিব পদে সাইফুল আলম ৫৭০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির হোসেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান ৫৩৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সানাউল্লাহ ৩০ ভোট পেয়েছেন।

এ নির্বাচনে সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দিতা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহাম্মদ, মহাসচিব পদে মোঃ সাইফুল আলম এবং কোষাধ্যক্ষ পদে মোঃ সাইদুর রহমান বাবু বিপুল ভোটে বিজীয় হয়ে নির্বাচিত হয়েছেন। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ জোবায়ের মাসুদ সহ সমিতির ১২১ (একশত একুশ) সদস্য বিশিষ্ট বাকী সদস্যরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে নির্বাচন চলাকালীন সময়ে মহাসচিব প্রার্থী সাইফুল আলম বলেন, নির্বাচন একটি গনতান্ত্রিক প্রক্রিয়া। জয়ী হলে সরকারের কাছে বাস্তবসম্মত দাবি গুলো পেশ করব। শ্রমিকদের সকল সুযোগ সুবিধা আদায়ে মালিকদের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করব। এছাড়াও সকল মালিকদের দাবি আদায়ে সচেষ্ট থাকব।

সভাপতি প্রার্থী কফিল উদ্দিন আহাম্মদ বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশনার। ভোটাররা আমাকে বিজয়ী করলে আমার ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব।

কোষাধ্যক্ষ প্রার্থী মোঃ সাইদুর রহমান বাবু বলেন, নির্বাচনের ইশতেহার বাস্তবায়ন হবে আমার অঙ্গিকার। ভোটারদের দাবি আদায়ে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সড়কে কোন বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার মামুনুর রশীদ খান বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

 

একুশে সংবাদ/ ওজি

Link copied!