AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজকেও রাজধানীর তিন স্থানে শিক্ষার্থীদের অবরোধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৫ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

আজকেও রাজধানীর তিন স্থানে শিক্ষার্থীদের অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে সড়ক অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় একযোগে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর ফলে এসব এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীরা তিনটি স্থানে অবস্থান নেন। এতে করে আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এর আগে বুধবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থানের কথা জানিয়ে আগের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

গাবতলী টেকনিক্যাল মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি জানান, এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার এলাকায় একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আজকের কর্মসূচি শেষ হলেও মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে শিক্ষার্থীরা সরে আসবে না।

আন্দোলনরত শিক্ষার্থীদের মতে, এটি কোনো একদিনের কর্মসূচি নয়; বরং নিজেদের ভবিষ্যৎ ও ন্যায্য অধিকার আদায়ের দীর্ঘমেয়াদি সংগ্রাম।

এর আগের দিন বুধবারও শিক্ষার্থীরা সায়েন্সল্যাবসহ রাজধানীর বিভিন্ন মোড়ে সড়ক অবরোধ করেন। এতে গাবতলী থেকে কারওয়ানবাজারগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়।

সরেজমিনে দেখা গেছে, গাবতলী এলাকায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অধিকাংশ গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে নগরীতে প্রবেশের চেষ্টা করছে। অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!