রাজধানী ঢাকায় শীতের প্রকোপ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে চারপাশ ঢেকে গেছে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। আগের দিনের তুলনায় আজ তাপমাত্রা কম থাকায় শীতের দাপট বেড়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং তখন বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল প্রায় ৯৫ শতাংশ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। দিনের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

