AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন‍‍` কর্মসূচি পুলিশের বাধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৮ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন‍‍` কর্মসূচি পুলিশের বাধা

শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতঘনিষ্ঠ রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ‘জুলাই ঐক্য’ আয়োজিত ভারতীয় হাইকমিশন অভিমুখে লং মার্চ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে কর্মসূচিটি শুরু হয়। বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশের ব্যারিকেডে মিছিলটি থেমে যায়।

ঘটনাস্থলে দেখা যায়, লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা সামনে এগোতে না পেরে প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের ভূমিকার বিরুদ্ধে স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

পুলিশের ব্যারিকেড এবং আন্দোলনকারীদের সড়কে অবস্থান নেওয়ার কারণে বিকেল ৩টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ ছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!