AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিড়িয়াখানায় খাঁচা থেকে বের হয়ে গেল সিংহ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৯ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৫

চিড়িয়াখানায় খাঁচা থেকে বের হয়ে গেল সিংহ

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘটেছে বিরল ঘটনা—লায়ন মাঠ এলাকার একটি খাঁচা থেকে বেরিয়ে যায় একটি সিংহী। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খাঁচার কেচি গেট বা তালা খোলা থাকায় সিংহীটি বেরিয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

তবে খাঁচার সামনের উঁচু বেস্টনির কারণে সিংহীটি লোকালয়ে যেতে পারেনি এবং দর্শনার্থীদের কোনো ঝুঁকিও তৈরি হয়নি।

চিড়িয়াখানার এক কর্মকর্তা  জানান,“সিংহীটি খাঁচা থেকে বের হলেও দর্শনার্থী এলাকায় যেতে পারেনি। যে অংশে এটি ঘোরাফেরা করছিল, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।”

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর চিড়িয়াখানার প্রাণী ব্যবস্থাপনা দল সিংহীটিকে অচেতন করতে সক্ষম হয়।

জাতীয় চিড়িয়াখানার উপ-পরিচালক মানছুরা হাছিন জানান,“প্রতিটি মাংসাশী প্রাণীর দুটি করে খাঁচা থাকে। সিংহীটি প্রথম খাঁচা থেকে বের হয়ে দ্বিতীয় খাঁচার ভেতরেই অবস্থান করছিল। বাইরে যাওয়ার সুযোগ পায়নি।”

চিড়িয়াখানার আরেক কর্মকর্তা জানান, খাঁচা থেকে বের হওয়া সিংহীটির নাম ‘ডেইজি’। ইতোমধ্যে তাকে নিরাপদে মূল খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!