কড়াইল বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি আরও বলেন, বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসার পর পরই গাড়ি পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।
তিনি বলেন আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে যানজটে রাস্তায় আটকে ছিল বেশ কিছু সময়। পরে তারাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
একুশে সংবাদ/এনএস




একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

