AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আমাদের রাজধানী ঢাকা

রাজধানী ‘Dacca’ ‘ডাক্কা’ নামটি কিভাবে ‘Dhaka’ ‘ঢাকা’ হলো?


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৪৫ পিএম, ৮ জুন, ২০২৪

রাজধানী ‘Dacca’ ‘ডাক্কা’ নামটি কিভাবে ‘Dhaka’ ‘ঢাকা’ হলো?

                                     রাজধানী Dacca ‘ডাক্কা’ নামটি কিভাবে Dhaka ‘ঢাকা’ হলো?


একসময় ভারতের পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ছিলো ঢাকা। তখন ব্রিটিশ সরকার ছিলো। ব্রিটিশেরা ঢাকা উচ্চারণ করতে পারতো না। ‘ডাক্কা’ উচ্চারণ করতো। তাই ইংরেজিতে Dacca-ই লেখা হয়ে আসছিলো।

বুড়িগঙ্গায় স্টিমার ও লঞ্চ

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ যখন ক্ষমতায় সেসময় Dacca নামের ইংরেজি বানানে পরিবর্তন আনা হয়।

মেট্রোরেল


১৯৮৮ সালের ৭ জুন সংবিধানে অষ্টম সংশোধনী আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে (২, ৩, ৫, ৩০ ও ১০০) পরিবর্তন আনা হয়। রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি প্রদান করা ও ঢাকার বাইরে ৬টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করার বিধান চালু করা হয়। Dacca-এর নাম Dhaka এবং Bangali-এর নাম Bangladeshi-তে পরিবর্তন করা হয় এই সংশোধনীর মাধ্যমে। 

হাইকোর্ট

সংশোধনীটি ৯ জুন রাষ্ট্রপতির অনুমোদন পায়। তাই লিখিতভাবে গ্রহণযোগ্য কথা হলো- ‘১৯৮৮ সালের ৯ জুন Dacca রাজধানী ঢাকার নাম Dhaka হিসেবে লেখা চালু হয়।’

একুশে সংবাদ/উকি./ এসএডি

Link copied!