AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছ, ব্যতিক্রমী উদ্যোগ গ্রীন ভয়েসের


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৪:৫১ পিএম, ১৮ জুলাই, ২০২৬

পাবিপ্রবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছ, ব্যতিক্রমী উদ্যোগ গ্রীন ভয়েসের

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গ্রীন ভয়েসের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে একটি ব্যতিক্রমী কর্মসূচি শুরু হয়েছে। ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নে অংশগ্রহণের সুযোগ পাবেন।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এলিভেটর এক্সপ্রেসের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

আয়োজকেরা জানান, প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই পরিবেশে প্লাস্টিকের ব্যবহার ও বর্জ্য কমাতে ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সবাইকে সবুজায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। তারা বলেন, পরিবেশ আমাদের সবার, তাই পরিবেশ রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, গ্রীন ভয়েসের সভাপতি মো. মুহুস্তাসিন নাদির, সাধারণ সম্পাদক মিস সামিয়া তাবাসসুম জিমিসহ গ্রীন ভয়েসের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গ্রীন ভয়েসের সভাপতি মো. মুহুস্তাসিন নাদির বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্লাস্টিক দূষণ কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমরা চাই মানুষ প্লাস্টিককে আবর্জনা হিসেবে না ফেলে সঠিকভাবে সংগ্রহ করুক এবং এর বিনিময়ে একটি গাছ গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করুক।”

তিনি আরও বলেন, “গ্রীন ভয়েস ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও প্লাস্টিকমুক্ত করে তুলতে চাই।”

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, “প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমরা প্লাস্টিক বর্জন করে গাছ গ্রহণ ও রোপণের মাধ্যমে চারপাশকে সবুজ করে তুলতে চাই।”

সংগৃহীত প্লাস্টিকের পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে আয়োজকেরা জানান, সংগ্রহ করা প্লাস্টিক পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!