AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাভাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের গ্রুমিং সেশন শুরু


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
০৪:৪১ পিএম, ১৮ জুলাই, ২০২৬

মাভাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের গ্রুমিং সেশন শুরু

মাওলা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে দ্রুত ও কার্যকরভাবে খাপ খাইয়ে নিতে চার দিনব্যাপী Student Grooming and University Adaptation Program আজ শনিবার (১৮ জুলাই) থেকে শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচি ১৮–২১ জুলাই ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুম –১ ও কনফারেন্স রুম–২-এ অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি বাস্তবায়নে অংশীদার হিসেবে রয়েছে FutureNation এবং UNDP Bangladesh।

চার দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, একাডেমিক পরিবেশ, নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা, যোগাযোগ কৌশল, ক্যারিয়ার পরিকল্পনা এবং বৈশ্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯:৩০টা থেকে বিকেল ৫:১৫টা পর্যন্ত একাধিক সেশনে প্রায় ৯০ মিনিটব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষার্থীদের চারটি গ্রুপে বিভক্ত করে পর্যায়ক্রমে সেশনগুলোতে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
কর্মসূচির প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য "Thrive at MBSTU: Life Beyond the Classroom" এবং "Building a Safe, Respectful and Ethical Campus" শীর্ষক দুটি সেশন অনুষ্ঠিত হচ্ছে। এসব সেশনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবা, ছাত্রকল্যাণ, ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা, র‍্যাগিং ও হয়রানি প্রতিরোধ, নিরাপদ ও নৈতিক ক্যাম্পাস গঠনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। সেশন পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ।

১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম "Starting Strong: Thriving in University Life" শীর্ষক সেশনে বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন, মূল্যবোধ, একাডেমিক সততা, দায়িত্ববোধ, সমালোচনামূলক চিন্তাভাবনা ও উৎকর্ষের সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

২০ জুলাই অনুষ্ঠিত হবে "Communicate with Confidence" এবং "Future Ready: Opportunities Beyond the Classroom" শীর্ষক সেশন। এসব সেশনে কার্যকর যোগাযোগ, ইংরেজিতে একাডেমিক ও পেশাগত যোগাযোগ, উপস্থাপনা দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন, বৃত্তি, ইন্টার্নশিপ, ক্যারিয়ার পরিকল্পনা ও বৈশ্বিক সুযোগ সম্পর্কে আলোচনা করা হবে। সেশন পরিচালনা করবেন FutureNation, UNDP Bangladesh এবং Quazi Consultancy-এর বিশেষজ্ঞরা।

কর্মসূচির শেষ দিন ২১ জুলাই "Lead Yourself Before You Lead Others" শীর্ষক সেশনে আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক দৃঢ়তা, নেতৃত্বগুণ, নৈতিকতা, দায়িত্বশীল নাগরিকত্ব, সম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম প্রত্যাশা করেন এ ধরনের গ্রুমিং ও অভিযোজনমূলক কর্মসূচি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে সফলভাবে অভিযোজিত হতে, ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে এবং একজন দায়িত্বশীল, দক্ষ ও ভবিষ্যৎ-প্রস্তুত গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!