জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সাধারণ সভা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জামালপুরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী, চ্যানেল ২৪-এর সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাইমুম সাব্বির শোভন এবং টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জামালপুরের সাধারণ সম্পাদক বেলাল হোসেন শান্তসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টরা সবসময় ক্যামেরার পেছনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও উপস্থাপনের কাজ করেন। কিন্তু তাঁদের নিরাপত্তা ও আর্থিক সুবিধার ক্ষেত্রে টেলিভিশন কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তাঁরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে সাংবাদিক ও ক্যামেরা জার্নালিস্টদের নিরাপত্তা নিশ্চিত এবং তাঁদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং নৈশভোজের আয়োজন করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

