AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘জুলাইয়ের গৌরীপুর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত



‘জুলাইয়ের গৌরীপুর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে ‘জুলাইয়ের গৌরীপুর’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় গৌরীপুর পাবলিক হলে এ আলোচনা সভার আয়োজন করেন গৌরীপুরের গেজেটেড জুলাই যোদ্ধারা।

সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, শামছুল হক শামছু (ভিপি শামছু), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মদ ও শাহজাহান কবির হিরা, জুলাই আন্দোলনে পঙ্গুত্ববরণকারী মোশারফ হোসেন এবং জুলাই আন্দোলনের শহীদ জুবায়েরের পিতা মৌলভী আনোয়ার উদ্দিন।

এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং আন্দোলনের শহীদ ও আহতদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!