AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৭:০৫ পিএম, ১৭ জুলাই, ২০২৬

সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা।

এ সময় সাজিদ আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “সাজিদ শুধু একজন ছাত্রই ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। দুঃখের বিষয়, একটি বছর অতিবাহিত হলেও তার মৃত্যুর সঠিক বিচার বা ঘটনার রহস্যের কোনো কূল-কিনারা হয়নি। প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও রহস্যের জট খুলেনি। আমরা দাবি জানাচ্ছি, সাজিদের মৃত্যুর পেছনের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।”

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল-সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসে। এ মামলার তদন্ত বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!