AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবি ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত



যবিপ্রবি ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদাতা নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। "এক ফোঁটা রক্ত, একটি নতুন জীবন", "রক্তদান নয় শুধু দান, এটি এক মহৎ মানবতার কাজ" এবং "তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ" এমন বার্তা নিয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের সুযোগ করে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী চলা এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী ও অভিভাবকেরা বিনামূল্যে ব্লাড গ্রুপিং করান। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ পরীক্ষা করে সম্ভাব্য স্বেচ্ছায় রক্তদাতার একটি তালিকাও প্রস্তুত করা হয়।

ভবিষ্যতে কোনো রোগীর জরুরি রক্তের প্রয়োজন হলে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট রক্তের গ্রুপের স্বেচ্ছা রক্তদাতার সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য। এ ছাড়া ব্যানারে ‍‍`মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে‍‍` এবং ‍‍`রক্তে দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি‍‍` এমন সচেতনতামূলক বার্তাও প্রদর্শন করা হয়।

ক্যাম্পেইনে ১০৫ জন শিক্ষার্থীসহ মোট ১৫১ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৪৬ জন ছিলেন কর্মকর্তা, কর্মচারী, গার্ড ও অভিভাবক।

ক্যাম্পেইনটি যবিপ্রবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মণ্ডল এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের প্রভাষক ডা. কাজী মো. এমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন এআইএস বিভাগের শিক্ষার্থী ফারহান সাদিক ও ইয়ামিন, এমকেটি বিভাগের শিক্ষার্থী মো. আল-আমিন ইসলাম, এফবি বিভাগের শিক্ষার্থী সুশান্ত, জিইবিটি বিভাগের শিক্ষার্থী হানিফ, পিটিআর বিভাগের শিক্ষার্থী জাহিদ ও আসিফ, পিইএসএস বিভাগের শিক্ষার্থী অসীম এবং এনএইচএস বিভাগের শিক্ষার্থী সামিয়া আলম, ইশরাত জাহান ইভা, কারীজ ফাতেমা জেরিন ও ইশরাত আরা দিতিয়া।

এ বিষয়ে যবিপ্রবি ব্লাড ব্যাংকের সভাপতি জসিম উদ্দীন বলেন, নবীন শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং মানবিক মূল্যবোধ থেকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য।

এ ক্যাম্পেইনে ১৫০-এর বেশি শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে, যা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ভবিষ্যতেও জরুরি সময়ে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে এমন তথ্যভান্ডার তৈরিসহ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন জনসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে যবিপ্রবি ব্লাড ব্যাংক।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!