AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবিতে ছাত্রশক্তির কফিন মিছিল


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
০৬:৩৭ পিএম, ১৭ জুলাই, ২০২৬

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির কুবি শাখা।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে কফিন মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ও কুবি শাখার সংগঠক নাঈম ভূঁইয়া, সংগঠক মো. ইকবাল হাসান ইয়াদসহ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘আবু সাঈদ, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার বিচার বিচার চাই, গণহত্যার বিচার চাই’ এবং ‘জুলাইয়ের শহিদেরা, লও সালাম’—এমন বিভিন্ন স্লোগান দেন।

সংহতি সমাবেশে কুবি শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক মো. ইকবাল হাসান ইয়াদ বলেন, “২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ, ওয়াসিমসহ ছয়জন শহিদ হন। পরদিন সারা দেশে কফিন মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় বন্ধ করেও আন্দোলন দমন করা যায়নি। আমরা চাই জুলাইয়ের সব হত্যাকাণ্ডের বিচার হোক এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ও কুবি শাখার সংগঠক নাঈম ভূঁইয়া বলেন, “গত বছরের এই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। শহিদদের স্মরণে এবারও কফিন মিছিলের আয়োজন করা হয়েছে।” তিনি জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


একুশে সংবাদ/এ.জে

Link copied!