AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে ডাটা সায়েন্স ক্লাবের নেতৃত্বে কাব্য ও বোরহান


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৬:৪৬ পিএম, ১৬ জুলাই, ২০২৬

পাবিপ্রবিতে ডাটা সায়েন্স ক্লাবের নেতৃত্বে কাব্য ও বোরহান

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পিইউএসটি ডাটা সায়েন্স ক্লাব-এর ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিত্য আহসান কাব্য এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী মো. বোরহান হোসেন।

বুধবার (১৫ জুলাই) ক্লাবের উপদেষ্টামণ্ডলী, প্রতিষ্ঠাতা মো. নাজমুস সাকিব এবং সহ-প্রতিষ্ঠাতা এমরান হোসান তানিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সহকারী সাধারণ সম্পাদক আবিয়াদ রাইয়ান সৌম্য, সাংগঠনিক সম্পাদক মো. সাফিন রেজা এবং প্রকাশনা সম্পাদক তিথি রানী সরকার।

ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম রেজা, অধ্যাপক ড. সাব্বা রুহি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সারওয়ার হোসাইন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. মিরা খাতুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নিতুন কুমার পোদ্দার, পরিসংখ্যান বিভাগের প্রভাষক রুবিয়া ইয়াসমিন, ড. মো. নাসিফ হোসাইন এবং মো. মিরাজ হোসাইন।

এ ছাড়া শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও অ্যালামনাই উপদেষ্টা মো. নাজমুস সাকিব শিঞ্জন, সহ-প্রতিষ্ঠাতা ও অ্যালামনাই উপদেষ্টা এমরান হোসান তানিম এবং অ্যালামনাই উপদেষ্টা আরমান আলী আশিক।

নবনির্বাচিত সভাপতি আদিত্য আহসান কাব্য বলেন, “বর্তমান বিশ্বে ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তিগত ক্ষেত্র নয়, বরং ভবিষ্যতের অন্যতম চালিকাশক্তি। এই বাস্তবতাকে সামনে রেখেই পিইউএসটি ডাটা সায়েন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আগ্রহ ও দক্ষতা গড়ে তোলা। শিক্ষক উপদেষ্টাদের দিকনির্দেশনা এবং নির্বাহী কমিটির সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই।”

সাধারণ সম্পাদক মো. বোরহান হোসেন বলেন, “আমরা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে চাই। এ লক্ষ্যে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, প্রকল্পভিত্তিক কার্যক্রম, প্রতিযোগিতা এবং গবেষণামূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক দক্ষতায় রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!