AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বখ্যাত ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে যবিপ্রবি



বিশ্বখ্যাত ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে যবিপ্রবি

 বিশ্বখ্যাত গবেষণা সূচক “ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬” এ স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। স্প্রিঞ্জার ন্যাচার কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক গবেষণা সূচকের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে।

১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়কালের গবেষণা তথ্যের ভিত্তিতে প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যবিপ্রবিসহ বাংলাদেশের মোট চারটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এছাড়াও চতুর্থ অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

র‌্যাঙ্কিং অনুযায়ী, বৈশ্বিক পরিসরে যবিপ্রবির সামগ্রিক অবস্থান ৯৬৫০তম এবং একাডেমিক পর্যালোচনায় ৪১৫৮তম। বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সামগ্রিকভাবে ৪৯তম, একাডেমিক পর্যালোচনায় ৩৩তম এবং স্বাস্থ্য বিজ্ঞান গবেষণায় ৪০তম।

ন্যাচার ইনডেক্স হলো বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধের সংখ্যা ও লেখকদের অবদানের আনুপাতিক হারের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে র‍্যাঙ্ক প্রদানকারী একটি স্বাধীন আন্তর্জাতিক সূচক।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!