AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিআইইউ’র বর্ষসেরা শিক্ষক আমির হোসেন



ডিআইইউ’র বর্ষসেরা শিক্ষক আমির হোসেন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বর্ষসেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক আমির হোসেন। কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্টে অনুষ্ঠিত ‘মিটিং অন কারিকুলাম ইনসাইট’ অনুষ্ঠানে ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম তার হাতে ‘বেস্ট টিচার অ্যাওয়ার্ড-২০২৫’ তুলে দেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎও নির্মাণ করেন। কেপিআইভিত্তিক এই মূল্যায়ন শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও গবেষণামুখী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ফ্যাকাল্টি সদস্যরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!