নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সোমবার (১৮ মে) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মো. সাখাওয়াত হোসেন নোবিপ্রবি আইন বিভাগের প্রথম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’
শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, যেনো শোকাহত পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়।
উল্লেখ্য, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মো. সাখাওয়াত হোসেন ১৮ মে ২০২৬ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

