AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে বাঁধনের আহ্বায়ক কমিটি গঠন


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৮:০৩ পিএম, ১৬ মে, ২০২৬

পাবিপ্রবিতে বাঁধনের আহ্বায়ক কমিটি গঠন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন “বাঁধন”-এর ২০২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটি রাজশাহী জোনের অধীনে কার্যক্রম পরিচালনা করবে।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

ঘোষিত কমিটিতে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিমেষ কুমার ঘোষকে আহ্বায়ক, ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে আসমা অনন্যাকে যুগ্ম আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী গোলাম মোর্শেদ সৈকতকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও ২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— সানজিদা রহমান, ফাহমিদা আক্তার, বাপ্পি কুমার, আব্দায়ান আহমেদ আবির, মো. শিপুল হোসেন, সাফিন রেজা, সুদপ্ত কুমার পাল, রাব্বি আহমেদ, প্রিয়ম সরকার, তাসভীর আহমেদ, সাদিয়া সুলতানা তানিন, শাহরিয়ার আশা, মো. রিফাত হোসেন, সাদিয়ানমান সুপ্ত, মো. নাঈম আহমেদ রাকিব, শেখ সিফাত, সোহানুর রহমান ও দীপ সরকার। তারা বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা, রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি রক্ত সংগ্রহে ভূমিকা রাখবেন।

আহ্বায়ক অনিমেষ কুমার ঘোষ বলেন, “আমরা স্বপ্ন দেখি সেদিনের, যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।”
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাফহীমূল হাসান বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ (রাজশাহী জোন)-এর আত্মপ্রকাশ এবং এ উপলক্ষে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সত্যিই একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ। ‘একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’— এই মূলমন্ত্রকে ধারণ করে পাবনা অঞ্চলের মানুষের সেবায় ‘বাঁধন’ এক অনন্য প্রতীক হিসেবে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। ‘বাঁধন’ পাবিপ্রবি পরিবারের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের প্রতি রইল শুভকামনা। আপনাদের এই নিঃস্বার্থ উদ্যোগ সমাজকে আরও মানবিক ও সুন্দর করে তুলুক।”

উল্লেখ্য, “বাঁধন” দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!