AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদের পিতাকে হুমকির অভিযোগ, জাবি ছাত্রদল নেতাকে শোকজ কেন্দ্রের



শহীদের পিতাকে হুমকির অভিযোগ, জাবি ছাত্রদল নেতাকে শোকজ কেন্দ্রের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকায় দোকান দখলের অভিযোগ এবং জুলাই শহীদ আলিফের বাবাকে প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযুক্ত শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (৭ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ করা হয়।

শোকজপ্রাপ্ত অন্য দুই নেতা হলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. জাহিদ হাসান ও মো. এস এম তানিম হাসান। তারা অভিযুক্ত সেলিম রেজার অনুসারী হিসেবে পরিচিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাবি শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে জোরপূর্বক দোকান বসানোর চেষ্টাকালে জুলাই শহীদ আলিফের বাবা বুলবুল কবীরকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাখা ছাত্রদল নেতা সেলিম রেজার বিরুদ্ধে।

এ ঘটনায় বিচার চেয়ে গত ৬ মে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বুলবুল কবীর।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!