AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাভাবিপ্রবি উন্নয়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা মন্ত্রী-এমপিদের


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
০৮:৩৭ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

মাভাবিপ্রবি উন্নয়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা মন্ত্রী-এমপিদের

গত ১৪ এপ্রিল মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন উপস্থিত মন্ত্রী ও সংসদ সদস্যরা। তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন,
“এই বিশ্ববিদ্যালয় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে প্রতিষ্ঠিত। এ প্রতিষ্ঠানের দাবি-দাওয়া পূরণ করা অত্যন্ত প্রয়োজন।”

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বিভিন্ন দাবি তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়টি আপনার হাতে তুলে দিলাম।” এ সময় তিনি টাঙ্গাইলের স্কুল-কলেজগুলোর উন্নয়নের প্রতিও প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।

টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এর সার্বিক উন্নয়নের দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম।”
তিনি মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবিও জানান। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন বলেন,
“মাওলানা ভাসানী যেমন বিশ্বমানের নেতা ছিলেন, তেমনি তার নামের এই বিশ্ববিদ্যালয়টিকেও বিশ্বমানে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছি।”

টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হল, একটি অডিটোরিয়াম, একটি স্টেডিয়াম এবং একটি গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরেন। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়ালসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে উত্থাপিত দাবি-দাওয়াগুলোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত প্রদান করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!