AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্ণিল আয়োজনে বেরোবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
১০:০০ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

বর্ণিল আয়োজনে বেরোবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বর্ণাঢ্য  বৈশাখী শোভাযাত্রার উদ্বোধন করেন।বৈশাখের গান, বাঁশি ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, পার্কের মোড়, শহিদ আবু সাঈদ চত্বর, ক্যাডেট কলেজ মোড় প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। যারা বাঙালি সমাজের নানা ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করেন। শোভাযাত্রা শেষে একাডেমিক ভবনসমূহের সামনে বিভিন্ন বিভাগ আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় উপাচার্য বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব‌। বাঙালি ঐহিত্য ও সংস্কৃতিকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেভাবে বাংলা নববর্ষ উদযাপন করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে‌। উপাচার্য আরও বলেন, বাঙালি ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়, সেজন্য বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।

পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বেরোবিতে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিনে (১৩ এপ্রিল) বিকেলে  চৈত্রসংক্রান্তি ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 

Link copied!