AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত



যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ষষ্ঠ বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‍‍`এ‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এ ’ ইউনিটে যবিপ্রবি কেন্দ্রে আসন পড়ে ৭৪৩১ জন শিক্ষার্থীর। এরমধ্যে ৮৫ দশমিক ৪ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন পরীক্ষা সংশ্লিষ্টরা।

আজ ১০ এপ্রিল(শুক্রবার) জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় ‘এ ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে বিষয়ে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি যবিপ্রবির সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও বিভিন্ন ক্লাব ও সংগঠনকেও তিনি ধন্যবাদ জানান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য।”

যবিপ্রবির কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলীর পক্ষ থেকে জানানো হয়, “শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সকল ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করেন।”

এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পর যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!