AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
১০:২৩ এএম, ১০ এপ্রিল, ২০২৬

গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার।

এই ইউনিটে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬৬ হাজার ১০২ জন যার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ টি ভবনে, ১৯৫ টি কক্ষে অংশ নিচ্ছেন ১১ হাজার ১৮৬ জন পরিক্ষার্থী।

এমসিকিউ পদ্ধতিতেই গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা সময়ে সারাদেশের মোট ২১টি কেন্দ্রে ১০০ নম্বরেরি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।

মানতে হবে যেসব নির্দেশনা

ভর্তি পরীক্ষা শুরুর অন্তত একঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কক্ষের গেট খোলা হবে ৩০ মিনিট পূর্বে। ভর্তি পরীক্ষা শুরুর পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ক্যালকুলেটরসহ অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কালার প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং তথ্য স্পষ্টভাবে লেখা থাকতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লিখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র, উপস্থিতি তালিকা, উত্তরপত্রে অভিন্ন সই থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহার করা যাবে না।

পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উত্তরপত্র ও প্রবেশপত্রে সই করবেন। প্রবেশপত্রটি পরবর্তী সময় ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!