AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৩:০৬ পিএম, ২৭ মার্চ, ২০২৬

পাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ১,২৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ২৭২ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল মোট ৭৮.৫৭ শতাংশ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক ড. মো. জাকির হোসাইন ও মো. আব্দুস সালাম। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল ড. মো. হাসিবুর রহমান, কো-ফোকাল ড. মো. কামরুজ্জামান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. শেখ রাসেল আল মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক উপস্থিত ছিলেন।

পরীক্ষা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইনি। প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ছেলে-মেয়েদের জন্য পৃথক গেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য রোভার স্কাউটকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়াও ভর্তি পরীক্ষায় সার্বিকভাবে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।”


একুশে সংবাদ/এ.জে

Link copied!