AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বসন্তের রঙে সেজেছে জাবি


Ekushey Sangbad
রাব্বি হাসান, জাবি প্রতিনিধি
০৫:৫৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বসন্তের রঙে সেজেছে জাবি

বসন্তের মাঝামাঝি সময়ে এসে প্রকৃতি যেন পূর্ণ যৌবনে ধরা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এ। শিমুল-পলাশের আগুনরঙা ফুল, সবুজ প্রান্তর আর লেকপাড়ের নরম বাতাসে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়েছে ঋতুরাজ বসন্তের স্নিগ্ধতা। ইট–পাথরের শহুরে কোলাহল থেকে দূরে, প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই ক্যাম্পাসে বসন্ত কেবল একটি ঋতু নয়-এ যেন প্রাণের এক স্বাভাবিক উৎসব।

শীতের গাম্ভীর্য কাটিয়ে প্রকৃতি এই সময়টায় হয়ে ওঠে আরও উজ্জ্বল, আরও জীবন্ত। বসন্তের মাঝপথে এসে সেই প্রাণচাঞ্চল্য ছুঁয়ে গেছে শিক্ষক-শিক্ষার্থীসহ সব বয়সের মানুষকে। ক্যাম্পাসের লেকপাড়, শহীদ মিনার, মুক্তমঞ্চ ও বিভিন্ন অনুষদের সামনে দেখা গেছে দল বেঁধে ঘোরাফেরা, গল্প আর হাসিতে মেতে ওঠা তরুণদের।

বিস্তীর্ণ ক্যাম্পাসজুড়ে বাসন্তী হলুদ, সবুজ আর বাহারি রঙের পোশাকে রঙিন হয়ে উঠেছে পরিবেশ। ফুলের সাজ, খোঁপায় গাঁথা পলাশ কিংবা হাতে ধরা রঙিন কাগজের ফুল-সব মিলিয়ে বসন্তের রূপ যেন আরও স্পষ্ট হয়ে ধরা দিয়েছে জাবিতে। বসন্ত এখানে সম্পর্কেরও এক নীরব ভাষা। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, প্রিয়জনের পাশে বসে লেকের জলে বসন্তের প্রতিচ্ছবি দেখা—এসবের মধ্যেই গড়ে উঠছে নতুন স্মৃতি, নতুন অনুভূতি।

নবীন শিক্ষার্থীদের জন্য বসন্তের এই সময়টা বিশেষভাবে রোমাঞ্চকর। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই প্রকৃতির এত কাছাকাছি এসে বসন্তকে অনুভব করা তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। অন্যদিকে, যাঁরা শিগগিরই ক্যাম্পাস ছাড়তে যাচ্ছেন, তাঁদের কাছে এই বসন্ত হয়ে উঠেছে স্মৃতির অ্যালবামে জমা হওয়ার মতো এক আবেগঘন অধ্যায়।

এ সময় ক্যাম্পাসে দেখা গেছে প্রাক্তন জাবিয়ানদেরও। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার পরিবার নিয়ে ফিরেছেন চেনা প্রাঙ্গণে। সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ঐশ্বর্য  বলেন, “বসন্ত আমার সবচেয়ে প্রিয় ঋতু। বসন্তের এই সময়টাতে মনে হয় প্রাণটা একটু বেশি করে বাঁচে।”
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান  বলেন, “বসন্ত নতুনত্বের প্রতীক। এই ঋতু মানুষকে আবার নতুন করে ভাবতে শেখায়।”

ক্যাম্পাসজুড়ে চলেছে নানা সাংস্কৃতিক আয়োজন। গান, আবৃত্তি, নৃত্য ও সৃজনশীল সাজসজ্জায় অন্যরকম হয়ে উঠেছে জাবির চিরচেনা পরিবেশ। প্রকৃতি আর মানুষের এই মিলনেই বসন্তের মাঝামাঝি সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন আবারও হয়ে উঠেছে প্রাণের উৎসবের এক অনন্য ঠিকানা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!