AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা


Ekushey Sangbad
আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি
০৪:২৭ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে পবিপ্রবি সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)।

রাত ১২টা ১ মিনিটে উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন,
“বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। অকুতোভয় ভাষাসৈনিকদের আত্মত্যাগের বিনিময়েই আমরা মাতৃভাষা পেয়েছি। সাংবাদিক সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকে তাঁদের আদর্শ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, সাংবাদিক সমিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!