AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি ,যবিপ্রবি প্রতিনিধি
০৩:২৪ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ, সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে।

যবিপ্রবিতে অমর একুশের মূল কর্মসূচি শুরু হয় শুক্রবার রাত ১১.৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে।

এরপর সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

পরে একে একে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ডিনগণ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

শনিবার সূর্যোদয়ের সাথে সাথে উপাচার্যের নেতৃত্বে যবিপ্রবি ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৭টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের নেতৃত্বে প্রভাতফেরি বের করা হয়।

প্রভাতফেরিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে তাঁরা ভাষা শহিদদের স্মরণে যবিপ্রবির কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

একইসাথে যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের স্মরণে নিরবতা পালন, সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদ ছাত্র হলের হল প্রভোস্ট, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো: আকরামুল ইসলাম।

 

একুশে সংবাদ/ওজি

 

Link copied!