AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০২:০৪ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন

নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে বিলম্ব হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

রোববার (১ ফেব্রুয়ারি) পাবিপ্রবি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করে। কমিশনের সভাপতি হিসেবে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে দায়িত্ব দেওয়া হয়। কমিশনের কাজ ছিল প্রজাতন্ত্রের কর্মচারীদের বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সময়োপযোগী একটি বেতন কাঠামোর সুপারিশ প্রণয়ন করা।

তারা আরও বলেন, পে-স্কেলের অংশীজন প্রায় ১৮ লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারী বর্তমানে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। ২০০৯ সালে সপ্তম পে স্কেল এবং ছয় বছর পর ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হলেও গত ১১ বছর ধরে নতুন কোনো পে স্কেল ঘোষিত হয়নি। অথচ এই সময়ে অন্তত দুটি পে স্কেল ঘোষণার কথা ছিল। এর মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

এসময় কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে যদি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ করা হয়, তবে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হবে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মানব বন্ধনের শেষ পর্যায়ে এসে প্রশাসনিক ভবনে সামনে থেকে একাডেমিক ভবন ১,২,৩ এ সামনে দিয়ে আবার প্রশাসনিক ভবনে এসে শেষ করেন প্রতিবাদ মিশিল।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!