AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত



নালিতাবাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী  মেলা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়তে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী শির্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের  আয়োজনে শুক্রবার দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী ভাবনা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ উদ্যোগ প্রদর্শন করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল উদ্ভাবন দর্শনার্থীদের আগ্রহ কাড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন  কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাশেদুজ্জামান, সাংবাদিক আব্দুল মোমেন, সরকারি নাজমুল স্মৃতি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহজামাল।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, সাংবাদিক মান্নান সোহেল, অভিজিৎ সাহা, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল কাশেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

বক্তাগণ জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী প্রদর্শনী শেষে বিকেলে যাচাই বাচাই করে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম হয়েছে হাজী নুরুল হক নুন্নি-পোড়াগাঁও মৈত্রি কলেজ, ২য় নালিতাবাড়ী শহিদ আব্দুর রশিদ মহিলা কলেজ, ৩য় সরকারি নাজমুল স্মৃতি কলেজ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!