AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
লাগানো হবে ৫৭ লাখ বৃক্ষ

লক্ষ্মীপুরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন



লক্ষ্মীপুরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

লক্ষ্মীপুরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে ১৩ জুন (শনিবার) দুপুরে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে একটি ফলজ, ১ টি বনজ ও ১টি ওষুধি গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার থেকে ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপন প্রকল্প আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা পর লক্ষ্মীপুর জেলায় আগামী ৫ বছরে ৫৭ লাখ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

এসময় পুলিশ সুপার মো: আবু তারেক, সেনাবাহিনী মেজর রাহাতুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিষা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ফরেষ্ট রেঞ্জার মিঠুন চন্দ্র দাস প্রমুখ।

এসময় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ৫ বছরে সারাদেশে ২৫ কোটি চারা রোপন প্রকল্প আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা পর জেলায় আগামী ৫ বছরে ৫৭ লাখ বৃক্ষ রোপন কর্মসূচি পালন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বৃক্ষরোপন সকলে যার যার অবস্থান থেকে সহযোগীতা করবে আমরা সেই প্রত্যাশা করি। বৃক্ষরোপন এই আন্দোলনে সকল শ্রেণী ও পেশার মানুষ অংশ নিবে এমন প্রত্যাশা আমাদের।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!