২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হন মাজহারুল ইসলাম
সোমবার (২৬ জানুয়ারি) ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত সদস্য সমাবেশে প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নেতৃত্বে সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা।
নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৭–১৮ সেশনের (৪৭তম ব্যাচ বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী । অপরদিকে সেক্রেটারি মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ২০১৮–১৯ সেশনের (৪৮তম ব্যাচ) মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী । তিনি এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
জানা যায়, ২০২৬ সেশনের শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে সদস্যদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনীত করেন। সমাবেশের শেষ পর্যায়ে নবনির্বাচিত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

