AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৫ এএম, ২০ জানুয়ারি, ২০২৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কর্তৃক জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করা উপযুক্ত নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে এবং বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে।

এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের পর বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল হিজাব ও নিকাব পরা শিক্ষার্থীদের অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং শিক্ষার্থীদের প্রতি হেনস্থা।

সেই সঙ্গে ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও বহিষ্কার করা হয়, যিনি রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।

শিক্ষার্থীরা উল্লেখ করেন, লায়েকা বশীর ক্লাস চলাকালে মুসলিম নারী শিক্ষার্থীদের অপমান করেছেন, নিকাব খুলতে চাপ দিয়েছেন এবং পরীক্ষায় বৈষম্যমূলক গ্রেডিং করেছেন। এছাড়া নামাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা অভিযোগ করেন। শিক্ষার্থীদের কাছে এসব কর্মকাণ্ডের ভিডিও প্রমাণ রয়েছে।

উল্লেখ্য, দুই শিক্ষককে বহিষ্কারের পরও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্লাস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!