ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৫ জুন) দুপুরের দিকে ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. আজিজুল হাকিম (২০), মো. বিশাল শেখ (২২) এবং মো. কাউছার (৩২)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে একটি এবং বিশালের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। কাউছারের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

