AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাকসু, শাকসুসহ ছাত্রসংসদ নির্বাচন বানচালের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
০৮:৫১ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৬

ব্রাকসু, শাকসুসহ  ছাত্রসংসদ নির্বাচন  বানচালের প্রতিবাদে বেরোবিতে  বিক্ষোভ

ব্রাকসু, শাকসু সহ ছাত্রসংসদ নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় বেরোবি প্রধান ফটকে এ বিক্ষোভ মিছিল হয়। এ সময় তারা, হারার ভয়ে খেলে না সে কথা তো বলে না, সব ক্যাম্পাসের সংসদ দিতে হবে দিতে হবে, নয় দফার এক দাবি সব ক্যাম্পাসের সংসদ এসব স্লোগান দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্  বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবির বলেন, নতুন করে একটি দল জাতীয়তাবাদী ছাত্রদল নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার জন্য ব্রাকসু এবং শাকসু  নির্বাচন বানচাল করছে। ছাত্রদল ছাড়াও আমাদের ব্রাকসু নির্বাচনের প্রধান বাধা হলো আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, পেশীশক্তি এবং কোর্টকে ব্যবহার করে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে।অনতি বিলম্বে ব্রাকসু এবং শাকসু নির্বাচন দিতে হবে তা নাহলে ছাত্র জনতা আবার আগের রুপে ফিরবে।
উল্লেখ্য, আজ সোমবার, (১৯ জানুয়ারি) হাইকোর্টের এক বেঞ্চে চার সপ্তাহের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। ‎

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!