AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০১:৩৭ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৬

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম আকাশ চন্দ্র সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

একই বাসায় থাকা ইশতিয়াক জানান, “আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় ভাইয়ের বান্ধবী আমাকে ফোন করেন। পরে রুমের দরজায় ধাক্কা দিলে এক পর্যায়ে দরজা খুলে যায়। তখন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!