পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক সেবা প্রদানের লক্ষ্যে গঠিত ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য ৭ম আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাইব হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফ সরকার।
গত বুধবার (১৭ ডিসেম্বর) সহকারী অধ্যাপক বিজয় দাশ গুপ্ত (স্থাপত্য বিভাগ), প্রধান উপদেষ্টা; মোহাম্মদ অনিক, সভাপতি; শাহরিয়ার সিদ্দিকী আরজন, সাধারণ সম্পাদক এবং জাহিদ হাসান রাজিন, কোষাধ্যক্ষ—ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পাবিপ্রবি (DGN SWAP) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়, যা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন—সহ-সভাপতি: পাপন সরকার অজয়, তাহসিন আহমেদ, সৌগত মুনীর বর্ণ ও সাইফুল ইসলাম।কোষাধ্যক্ষ: মোরসালিন আহমেদ মেরাজ।
যুগ্ম সাধারণ সম্পাদক: লিখন সিকদার, তানিম আহমেদ সিয়াম ও ইসরাত জাহান ইমা।
নবনির্বাচিত সভাপতি তাইব হাসান বলেন, “আমরা সবাই মিলিতভাবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণ, ঐক্য ও উন্নয়ন নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার। সততা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে DGN SWAP-কে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে রূপ দিতে চাই।”
সাধারণ সম্পাদক মো. সাইফ সরকার বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের জেলা সমিতিগুলোর মধ্যে এই সংগঠনটি অন্যতম বৃহৎ ও প্রগতিশীল। আমি চাই DGN SWAP-কে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে। এ লক্ষ্যে সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

