AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘যুদ্ধ এখনো শেষ হয়নি, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
০১:০৮ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

‘যুদ্ধ এখনো শেষ হয়নি, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতা দেশ পুনরুদ্ধার করলেও এখনো পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে পারিনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই  চলমান, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. ফেরদৌস রহমান বলেন, ১৯৭১ সালে আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে যুদ্ধ এখনো শেষ হয়নি। দীর্ঘ ১৭ বছর এমন সময় গেছে, যখন দেশে কেউ কথা বলার সাহস পায়নি। সেই সময় ছাত্র-জনতাই এগিয়ে এসে দেশকে উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, আমরা যদি সবাই এক হয়ে দেশের জন্য কাজ করতে পারি, তাহলেই একমাত্র বাংলাদেশের প্রকৃত বিজয় অর্জন সম্ভব।

আলোচনা সভায় মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

এ সময় আরও বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।

একুশে সংবাদ/ওজি

Link copied!