AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জ আইটি ট্রেনিং সেন্টার বেরোবির কাছে হস্তান্তর


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
০৫:৪৭ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

পীরগঞ্জ আইটি ট্রেনিং সেন্টার বেরোবির কাছে হস্তান্তর

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মাধ্যমে ব্যবস্থাপনা ও পরিচালনার নিমিত্তে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ রংপুরের পীরগঞ্জ উপজেলায় অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটির দায়িত্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদের কাছে বুঝিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বেরোবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেরস কমলেশ চন্দ্র রায়। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্টারটি পরিচালনার মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ ও উদ্ভাবনী কাজে আগ্রহী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ, গবেষণা এবং উদ্ভাবনের সুযোগ পাবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেন্টারটি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!