AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির ফলিত রসায়ন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. মামুন আল রশিদ


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৬:৩৫ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইবির ফলিত রসায়ন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. মামুন আল রশিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সেমিনার কক্ষে বিভাগীয় সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবাগত সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এবং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজা সহ বিভাগের সকল শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ বলেন, আজ বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছি। তবে বিভাগের কিছু সমস্যা রয়েছে। যেমন: আমাদের বিভাগ রিসার্চভিত্তিক হলেও ফান্ড খুব কম; কেমিক্যাল একবার ব্যবহারযোগ্য হওয়ায় আলাদা বিবেচনার প্রয়োজন। ক্লাসরুম সংকটে সেশনজট তৈরি হয়েছে, শিক্ষকরা উপস্থিত থেকেও ক্লাস নিতে পারেন না—অতএব ক্লাসরুম বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ বিষয়ে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া, শিক্ষার্থীদের টেস্টিমোনিয়াল/অ্যাপিয়ার সার্টিফিকেট সহজ করতে অনলাইন সিস্টেম তৈরি করেছি; যেকোনো স্থান থেকে তারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। সহকর্মীদের সহযোগিতায় বিভাগকে আরও ডিজিটাল করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সাবেক সভাপতি যিনি ছিলেন তার দায়িত্ব পালনে যে কার্যক্রম পরিকল্পনা অসম্পন্ন রয়েছে গেছে সেটা নবনিযুক্ত সভাপতি সম্পন্ন করবেন বলে প্রত্যাশা করি। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হবে এবং বিভাগকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!