AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবি থেকে আটটি হলের নাম পরিবর্তন, মুছে গেলো শেখ পরিবারের নাম


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৪:৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

পবিপ্রবি থেকে আটটি হলের নাম পরিবর্তন, মুছে গেলো শেখ পরিবারের নাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আটটি হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদন এবং রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন কমিটির মতামতের ভিত্তিতে উপাচার্যের সিদ্ধান্তে আটটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়।

সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হল-১ এর নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমান হল-১, শের-ই বাংলা হল-২ এর নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমান -২, কবি বেগম সুফিয়া কামাল হলের নাম পরিবর্তন করে চা্ঁদ সুলতানা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে কবি বেগম সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল, বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ হল, নির্মানাধীণ নতুন ছাত্র হলের নাম শের-ই বাংলা হল, নির্মানাধীণ নতুন ছাত্রী হলের নাম তাপসী রাবেয়া হল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এম. কেরামত আলী হলের নাম অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, পরবর্তী রিজেন্ট বোর্ডের অবহিতকরণ পর্যন্ত হল গুলোর নাম বহাল থাকবে।

 

একুশে সংবাদ/ব.জ/এনএস

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!