AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর রফিকুল ইসলাম


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০১:৩৬ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর রফিকুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি পবিপ্রবির ৯ম ভিসি হিসেবে এ নিয়োগ পেলেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি তাকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন।

পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। 

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ নিয়োগপত্র হাতে পেয়েছি। খুব দ্রুতই যোগদান করব।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কোষাধ্যক্ষ। ফলে অ্যাকাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দফতর স্থবির হয়ে পড়ায় ভিসি নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!