AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিম্বাবুয়েকে ১৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪৮ পিএম, ১৭ জুলাই, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

দুর্দান্ত উদ্বোধনী জুটির পর মাঝের ওভারে হোঁচট খেলেও শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলি রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করেছে টাইগাররা। জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য ১৮৭ রান।

বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তাদের ১২০ রানের উদ্বোধনী জুটি দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

তানজিদ ৪৪ বলে ৫৮ রান করেন। তার ইনিংসে ছিল আক্রমণাত্মক ব্যাটিংয়ের ছাপ। অন্যদিকে একাধিকবার জীবন পাওয়া সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রান করেন, যেখানে ছিল ৮টি চার ও ১টি ছক্কা।

তবে ১৫তম ওভারে সিকান্দার রাজার বলে সাইফ বোল্ড হওয়ার পরই বদলে যায় ম্যাচের চিত্র। পরের ওভারে রিচার্ড এনগারাভা তানজিদ ও তাওহীদ হৃদয়কে ফিরিয়ে দেন। এরপর ব্র্যাড ইভান্সের আঘাতে পারভেজ হোসেন ও নুরুল হাসান সোহানও দ্রুত সাজঘরে ফেরেন। ফলে মাত্র ৪১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

শেষদিকে সেই চাপ সামলে দলকে বড় সংগ্রহ এনে দেন ইয়াসির আলি রাব্বি ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুজন মিলে মাত্র ১৯ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

ইনিংসের শেষ ওভারে সাইফউদ্দিন ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে টানা চার বলে চারটি ছক্কা হাঁকান। তিনি মাত্র ১০ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অন্যদিকে ইয়াসির আলি রাব্বি ১২ বলে ২২ রান করেন, যেখানে ছিল ৩টি ছক্কা ও ১টি চার।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম (৫৮)। এছাড়া সাইফ হাসান ৫৫, সাইফউদ্দিন ৩১* এবং ইয়াসির আলি রাব্বি ২২* রান করেন।

এখন ম্যাচ জিততে জিম্বাবুয়েকে করতে হবে ১৮৭ রান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!