AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এনজো ফার্নান্দেজের গোলে সমতা ফিরল আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৫ এএম, ১৬ জুলাই, ২০২৬

এনজো ফার্নান্দেজের গোলে সমতা ফিরল আর্জেন্টিনা

পিছিয়ে পড়ার পর ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দুর্দান্ত দূরপাল্লার শটে সমতায় ফিরেছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের ৭৬তম মিনিটে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। বক্সের ভেতরে ভেসে আসা বলে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার দারুণ একটি হেড নিলেও সেটি পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলের দখল নিয়ে বক্সের বাইরে থেকে শক্তিশালী শট নেন এনজো ফার্নান্দেজ। তাঁর জোরালো শট ইংল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।

এই গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় আর্জেন্টিনা। সমতায় ফেরার পর ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জয়ের লক্ষ্যে শেষ সময়ে আক্রমণের গতি বাড়ায় দুই দলই।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!