AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এনজোর পর মার্তিনেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৯ এএম, ১৬ জুলাই, ২০২৬

এনজোর পর মার্তিনেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোলের পর যোগ করা সময়ে লাওতারো মার্তিনেজের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

ম্যাচের ৮৫তম মিনিটে আর্জেন্টিনা সমতায় ফেরে। প্রথমে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শক্তিশালী শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এরপর লিওনেল মেসির নেওয়া ছোট কর্নার থেকে বল আদান-প্রদানের পর আবারও বক্সের বাইরে থেকে জোরালো শট নেন এনজো। এবার আর রক্ষা হয়নি ইংল্যান্ডের। দুর্দান্ত ওই শটে ম্যাচে ১-১ সমতা ফেরান তিনি।

সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। এর ফলও পেয়ে যায় তারা যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। ডান দিক থেকে লিওনেল মেসির নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান লাওতারো মার্তিনেজ। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে পিছিয়ে পড়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!