AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৫৬ এএম, ১২ জুলাই, ২০২৬

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথমার্ধ শেষে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মাঝমাঠে মেসি ও ম্যাক অ্যালিস্টারের সমন্বিত খেলায় আক্রমণে ধার তৈরি হয়। অন্যদিকে, পিছিয়ে পড়ার পর সুইজারল্যান্ড কয়েকটি আক্রমণ গড়লেও আর্জেন্টিনার রক্ষণভাগ তা সামলে নেয়।

প্রথমার্ধে আরও গোলের সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। ফলে ম্যাক অ্যালিস্টারের একমাত্র গোলেই বিরতিতে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্যে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে সুইজারল্যান্ডকে, আর আর্জেন্টিনা চেষ্টা করবে লিড বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!