চলমান বিশ্বকাপে দারুণ ফর্ম ধরে রেখেছে প্যারাগুয়ে। নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাতিন আমেরিকার দলটি।
স্যান ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় প্যারাগুয়ে। ম্যাচের মাত্র শুরুতেই মাতিয়াস গালারসার গোলে এগিয়ে যায় তারা। সেই একমাত্র গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে তুরস্ক। পুরো ম্যাচজুড়ে একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের চেয়ে একজন বেশি খেলোয়াড় নিয়েও গোল করতে পারেনি তুর্কি দল।
তুরস্কের লাগাতার আক্রমণের চাপ সামলেও সংগঠিত রক্ষণভাগের মাধ্যমে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে প্যারাগুয়ে। পরিকল্পিত খেলা ও রক্ষণদৃঢ়তার কারণে তারা শেষ পর্যন্ত লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে।
এই জয়ের ফলে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে পৌঁছে গেছে প্যারাগুয়ে, অন্যদিকে টানা দুই হারে চাপে পড়ে গেছে তুরস্ক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

