AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বিসিবিএল ব্যাংকার্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ উদ্বোধন


Ekushey Sangbad
হাফিজ রহমান
১১:৪৩ এএম, ২০ জুন, ২০২৬

‘বিসিবিএল ব্যাংকার্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ উদ্বোধন

দেশের ব্যাংকারদের অন্যতম বৃহৎ সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (BCBL) আয়োজিত “BCBL Bankers’ Futsal Championship 2026”-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার (১৩জুন) ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। তিনি তাঁর বক্তব্যে দেশের খেলাধুলার মান উন্নয়নে ব‍্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড এর উদ‍্যোগকে স্বাগত জানান ও এ ধরনের আয়োজন নিয়মিত ভাবে করার জন‍্য অনুরোধ জানান।এ ধরনের আয়োজনকে সুস্থ, কর্মোদ্যমী ও ঐক্যবদ্ধ ব্যাংকিং কমিউনিটি গঠনের একটি কার্যকর উদ্যোগ হিসেবে তিনি উল্লেখ করেন।

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সভাপতি  মোঃ রাশেদ আকতার তার বক্তব‍্যে এ টুর্নামেন্টে সকল অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, স্পন্সর ও আয়োজনের সাথে সম্পৃক্ত সকলে ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানান ও প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব‍্যক্ত করেন।

ক্লাবের সাধারণ সম্পাদক  রশীদ-উন-নবী তাঁর বক্তব্যে টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

ক্রীড়া সম্পাদক জনাব মাহমুদুল হাসান রানা ও টুর্নামেন্ট আহবায়ক কমিটির সদস‍্য সচিব খাইরুল হাসান টুর্নামেন্টের সার্বিক আয়োজন, অংশগ্রহণকারী দলসমূহ এবং প্রতিযোগিতার সময়সূচি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন এবং সফল আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহী, টিম ম্যানেজার, দলনেতা, খেলোয়াড় এবং বিভিন্ন স্তরের ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, BCBL Bankers’ Futsal Championship 2026 দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের মধ্যে ক্রীড়াচর্চা, নেতৃত্ব, দলগত সমন্বয় ও আন্তঃব্যাংক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!