AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমার্ধ শেষে হাইতির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৯ এএম, ২০ জুন, ২০২৬

প্রথমার্ধ শেষে হাইতির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ব্রাজিল

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর জয় ফেরার লক্ষ্যে মাঠে নেমে প্রথমার্ধেই আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৩তম মিনিটে দানিলোর পাস থেকে রাফিনহা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপর ২২তম মিনিটে একক সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন রাফিনহা। যদিও সে মুহূর্তেও তিনি অফসাইড অবস্থানে ছিলেন।

এক মিনিট পরই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ব্রাজিল। প্রতিপক্ষের রক্ষণভাগে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের কাটব্যাক থেকে ম্যাথিউস কুনহা বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

৩৬তম মিনিটে আবারও নিজের নাম স্কোরশিটে তোলেন কুনহা। ভিনিসিয়ুসের দারুণ পাস ধরে রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের শক্তিশালী শটে হাইতির গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এর কিছুক্ষণ পর চোটের কারণে মাঠ ছাড়েন রাফিনহা। তার পরিবর্তে নামেন রায়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার নিখুঁত পাস থেকে একক সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। শান্ত মাথায় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল, যা তাদের পূর্ণ তিন পয়েন্টের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!